ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

মোহনপুরে হত্যাকাণ্ড : আসামী গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুরে সংঘটিত একটি হত্যা মামলার অধিকাংশ আসামি গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন নিহতের ছোট ভাই গোলাম মোস্তফা।

পহেলা এপ্রিল বুধবার আসাম কলোনী বউ বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।

লিখিত বক্তব্যে নিহতের ছোট ভাই জানান, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের সময় তার বড় ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ বিষয়ে কিছু ভিডিও প্রমাণ থাকার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, তার ভাইয়ের জমানো টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যও এই হত্যার পেছনে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর তিনি মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে মোহাম্মদ রাশেদুজ্জামান মাসুম (৩৫) নামের একজনকে আটক হয়েছে। তবে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য জড়িতদের নাম উঠে এলেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মামলার বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে করে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

গোলাম মোস্তফা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এজাহার করেছি। একজন আসামি গ্রেফতার হলেও মূলহোতাসহ অন্যান্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি প্রশাসনের কাছে দ্রুত বাকি আসামিদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোহনপুরে হত্যাকাণ্ড : আসামী গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬