ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

যশোর সীমান্তে ডায়মন্ড ও বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে ভারতে পাচারের উদ্দ্যেশে আনা ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২রা এপ্রিল) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ুর অধিবাসী আবু বক্করের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । এসময়
১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড সহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে বাংলাদেশী নগদ- ৫,৫৩০/- টাকা, ৫,৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ জব্দ করা হয়।। জব্দকৃত ডায়মন্ড, বিভিন্ন মুদ্রা ও অন্যান্য জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৬,৬২,৬৫,১৬১/- ছয় কোটি, বাষট্টি লক্ষ, পয়ষট্টি হাজার, একশত একষট্টি টাকা

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে ডায়মন্ড, ডলার, রুপি এবং থাই বাথ যশোর ট্রেজারীতে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে ডায়মন্ড ও বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬