ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা গোদাগাড়ীতে হয়রানির অভিযোগ করে আবেদনের পরদিনই আটক ব্যবসায়ী আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত অপপ্রচার করে লাভ নেই: ওসি হাসান বাসির বাংলাদেশ কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া ​বাগমারায় ডিশ ব্যবসা দখল, সংবাদ সম্মেলনে অসহায় নারীর অভিযোগ

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামে গত ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সাবেক ইউপি সদস্য মাহমুদ আলীর বিরুদ্ধে ধর্ষণের পক্ষ নিয়ে ‘টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

​এক বিবৃতিতে সাবেক ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান (মামুদ মেম্বার) দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

​বিবৃতিতে মাহমুদুল হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সামাজিক কর্মকাণ্ড এবং ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি এলাকার কিছু ব্যক্তি সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে আসেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই না করে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা মোটেই কাম্য ছিল না।”

​তিনি আরও উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিভিন্ন আঞ্চলিক অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানান।

​একই সঙ্গে তিনি ওই ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ

আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬