ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৯ এপ্রিল, ২০২৬ তারিখে দৈনিক যুগান্তরের তৃতীয় পাতায় প্রকাশিত ‘লাভবান পুলিশ, প্রকৃত কৃষক বঞ্চিত : গোদাগাড়ীতে ৭০ বিঘা জমি দুই লাখ টাকায় নিলাম!’-শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, তার সবই মিথ্যা। স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ওই জমি ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। ৫জন এতে অংশগ্রহণ করেন। প্রকাশ্য নিলাম ডাকে আমি ওই জমির ইজারা পাই। এনিয়ে তখন কোনো আপত্তি কেউ করেননি বা আমার চেয়ে দর বেশি কেউ দেননি। স্থানীয় বহুল প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি, প্রকাশ্য নিলাম হলেও প্রকাশিত সংবাদে গোপনে নিলাম বলে উল্লেখ করা হয়েছে। যা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও আমাকে পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করা হয়েছে। যা আমার সম্মানকে চরমভাবে হেয় করা হয়েছে। প্রতিবেদক কোন্ তথ্যের ভিত্তিতে আমাকে পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করলেন তা বোধগম্য নয়। যুবদল নেতা হাসানুজ্জামানের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হলেও এবার সেই হাসানুজ্জামান নিলামে অংশ নেননি। প্রকাশিত সংবাদে আমার বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি যা বলেছি, তা না লিখে প্রতিবেদক তার মতো করে বক্তব্য লিখে দিয়েছেন। এতে স্পষ্ট, প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণেদিত ও বস্তুনিষ্ট তথ্য নির্ভর নয়। আমি সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মো. অলিউল্লাহ,
গোদাগাড়ী, রাজশাহী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬