ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

কথাসাহিত্যে কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা – ২০২৬ “পেলেন কথাশিল্পী শামীমা নাইস।

বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন: “স্বাধীনতা সংসদ ” রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করে।

উক্ত অনুষ্ঠানে আয়োজক এবং বক্তারা কথা সাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস তাঁর সাহিত্যকর্মে মানবিক বোধ, প্রেম, প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। তার লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস — কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করেন।

পুরস্কার গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “সাহিত্য মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কথাসাহিত্যে কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস

আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬