ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস

একের পর এক আন্তর্জাতিক সম্মাননায় উজ্জ্বল শাম্মী তুলতুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মাটিতে বাংলাদেশের জন্য আরও এক গৌরবের অর্জন। লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬’ পেলেন বাংলাদেশের জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। ভারতের স্বনামধন্য সংগঠন মহাবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপন্যাস বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে শাম্মী তুলতুল ইতোমধ্যেই পরিচিত এক নাম। দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার পাশাপাশি ভারতের বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতেও নিয়মিত লেখালেখি করে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।
এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। বইটি বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এও পাওয়া যাচ্ছে।
এছাড়াও কলকাতার একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে নতুন বই প্রকাশের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বইটি প্রকাশিত হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন লেখক।
সম্প্রতি তার একটি গল্প ভারতে গবেষণাকর্মে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যজীবনে নতুন মাত্রা যোগ করেছে। সাহিত্যচর্চায় অবদানের জন্য এর আগেও তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত) এবং সোনার বাংলা সাহিত্য পুরস্কার।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, আমি অনেক পুরস্কার পেয়েছি, তবে আন্তর্জাতিক এই ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ আমার সাহিত্যজীবনে নতুন সম্মান ও অনুপ্রেরণা যোগ করেছে। রবীন্দ্রনাথ আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। তার সাহিত্য পড়েই আমরা বড় হয়েছি। এজন্য মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আগামী ১২ মে ২০২৬, দুপুর ১২টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে জমকালো আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মন্দিরা শীট ও জয়দেব ভট্টাচার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একের পর এক আন্তর্জাতিক সম্মাননায় উজ্জ্বল শাম্মী তুলতুল

আপডেট সময় : ০৯:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬