ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

যশোর সীমান্তে বিজিবি ও র‍‍্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে ৭৮ বোতল উইন্সেরেক্স সিরাপ (নেশা জাতীয়) ও ২৬ বোতল এসকফ সিরাপসহ ইকবাল হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটক হোসেন উপজেলার কাশিপুর গোপিনাথপুর গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কাশিপুর সীমান্তে বিজিবি ও র‍‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে কাশিপুর গ্রামস্থ গোপিনাথপুর গ্রাম থেকে ৭৮ বোতল উইন্সেরেক্স সিরাপ (নেশা জাতীয়) ও ২৬ বোতল এসকফ সিরাপসহ ইকবালকে আটক করে।

এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল উইন্সেরেক্স সিরাপ (নেশা জাতীয়) এবং ১৫২ বোতল এসকফ সিরাপ (নেশা জাতীয়) ৩০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০৫টি কম্বল, ২৪১৫টি চকলেট, ০১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ০৩ প্যাকেট সন পাপড়ী, ০২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনী, ৪৮টি খাদ্য সামগ্রী এবং ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৩৪,০৯০/- (সাত লক্ষ চৌত্রিশ হাজার নব্বই) টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে বিজিবি ও র‍‍্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক-১

আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬