ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন অরাজকতা রুখতে শেরেবাংলা নগরে মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

ঈদে আসছে ‘সুখবিলাস’ – পারিবারিক আবেগ আর সামাজিক বাস্তবতার গল্প

এম. রানা. সিদ্দিক
  • আপডেট সময় : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি, আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে।
নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাকন চৌধুরী, পঙ্কজ, রিপন, মেঘদূত বিপ্লবসহ আরও অনেকে।
নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি।
পরিবার, সমাজ ও মানুষের না-বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ‘সুখবিলাস’ও সেই ধারাবাহিকতায় দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইকসান রনি বলেন, “আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিককে তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে আসছে ‘সুখবিলাস’ – পারিবারিক আবেগ আর সামাজিক বাস্তবতার গল্প

আপডেট সময় : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬