ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা

বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় মাস ধরে নিজ দেশে ফিরতে পারছে না এক বছর আগে বাংলাদেশে এসে আটকে পড়া চার ভারতীয় নাগরিক। বর্তমানে এক নারীসহ ৪ ভারতীয় নাগরিক আশ্রয়দাতা এক বাংলাদেশির বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি নিয়ে জামিনে থাকা ৪ ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন।

এদিকে আদালতের নির্দেশে তাদের আশ্রয়দাতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি ৪ জন মানুষের ভরণপোষন চালিয়ে আসছেন। কিন্তু বর্তমানে তা চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে তিনি ভারতীয় নাগরিকদের নিজ দেশে পাঠানোর আহবান জানিয়েছেন।

জানা গেছে, গত বছরের জুনে রংপুরের এক সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের পশ্চিমবাংলার বীরভুম জেলার মুরারই থানার ধিতোরা গ্রামের দুইজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষ বাংলাদেশে আসেন। এরা হলেন, দানিশ শেখ (২৮), তাঁর স্ত্রী সোনালী বিবি (২৬), তাঁদের ৮ বছর বয়সী ছেলে সাদির শেখ, সুইটি বিবি (৩৩) এবং তার ১৬ ও ৬ বছর বয়সী দুই ছেলে কুরবান শেখ ও ইমাম শেখ। তাদের মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে তারা দেশের বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেয়। পরে ২০ আগস্ট সদর থানা পুলিশ তাদের শহরের আলীনগর এলাকা থেকে আটক করে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কারাগারে পাঠায়। তবে তাদের সঙ্গে থাকা দুই শিশুর বিরুদ্ধে কোন মামলা দেওয়া হয়নি। এসময় ভারতীয় ৬ নাগরিককে নিশে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে ভারতের সুপ্রিম কোর্ট ২৬ সেপ্টেম্বর তাদের ৪ সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ আদালতে তাদের আইনজীবি বিষয়টি জানালে বিচারক ১ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মাদার ফারুক হোসেনের অনুকূলে তাদের জামিন মঞ্জুর করেন। ওইদিন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশু সন্তানকে সোনামসজিদ দিয়ে গ্রহণ করে বিএসএফ।

এদিকে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া ভারতীয় নাগরিক সুইটি বিবি তাদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করে বলেন, তাদের মানবেতর জীবন কাটছে।

এছাড়া সোনালী বিবির স্বামী দানিশ শেখ বলেন, ৬ মাস আগে তার স্ত্রী ও শিশু সন্তানকে বিএসএফ ফেরত নিয়েছে। এখন তিনিও দেশে ফেরার অপেক্ষায় আছেন।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তারা চার নাগরিককে ফেরত নিতে প্রস্তুত আছেন। এক সপ্তাহ ধরে তারা বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু বিজিবি তাদের পুশব্যাক না করায় চারজন নিজ দেশে ফিরতে পারছেন না।

এ ব্যাপারে তাদের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত চারজনকে জামিন দিয়েছে এবং তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। মানবিক বিবেচনায় ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এবিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য দেশের উচ্চপর্যায়ের কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন । এছাড়া তাদের ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদেশ দিলে এবং আদেশের কপি হাতে পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

অন্যদিকে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ঘটনাটি আইন-আদালত এবং দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়

আপডেট সময় : ০১:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬