ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে: মান্না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায়। তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক নেতারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, খাল বিল দখল নিয়ে ব্যস্ত। ইউরোপ আমেরিকায় যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন? রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। অনেকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমাদের চোখ-কান খোলা রাখতে হবে, যাতে দেশ অস্থিতিশীল হয়ে না উঠে। আমরা এখন মুক্ত পরিবেশ পেয়ে অতীত ভুলে গেছি। যারা হাজার হাজার মামলায় জড়িত ছিলেন তারা এখন মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তারা এখন অস্থির আচরণ করছেন। তাদের আমি অতীত স্মরণ করিয়ে দিতে চাই।

সভায় বক্তৃতা করেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, গণমুক্তি জোটের মহাসচিব আক্তার হোসেন, প্রাইম সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক মেহতাজ হোসেন, অ্যাডভোকেট শেখ ওমর, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. হুমায়ুন কবির, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, নতুন ধারা জনতার পার্টি চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, মানবাধিকার কর্মী আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে: মান্না

আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫