ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

দুবাইয়ে লটারিতে কপাল খুলল প্রবাসীর, জিতলেন ১২ কোটি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ডিউটি ফ্রি র‌্যাফেল ড্র’ লটারিতে ১০ লাখ মার্কিন ডলার জিতেছেন ভারতীয় এক প্রবাসী। ৬০ বছর বয়সী ওই ভারতীয় দ্বিতীয়বারের মতো এই লটারি জিতেছেন। লটারিতে পাওয়া মুদ্রার পরিমাণ বাংলাদেশি প্রায় ১২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুবাই-ভিত্তিক ৬০ বছর বয়সী এক সৌভাগ্যবান ভারতীয় নাগরিক দ্বিতীয়বারের মতো লটারিতে এক মিলিয়ন ডলার জয়ী হয়েছেন। দুবাই ডিউটি ​​ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র‌্যাফেল ড্রতে এই পুরস্কার পেয়েছেন তিনি।

বুধবার দুবাইয়ে ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ও ফাইনেস্ট সারপ্রাইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ওই প্রবাসীর নাম পল জোসে মাভেলি। তিনি দেশটির কেরালা অঙ্গরাজ্যের বাসিন্দা। ৯ বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমিরাতে এই র‌্যাফেল ড্রতে বিজয়ী হয়েছেন তিনি।

গত ৩৮ বছর ধরে আমিরাতের দুবাইয়ে বসবাস করে আসছেন ভারতের কেরালার বাসিন্দা পল জোসে। বুধবার অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের টিকেট ১৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে কিনেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে আমিরাতের এই লটারিতে অংশ নিয়ে আসছেন তারা।

এর আগে, ২০১৬ সালের নভেম্বরে আমিরাতে প্রথমবারের মতো লটারিতে ১০ লাখ ডলার জিতেছিলেন পল জোসে। সেই সময় তার ৯ জন বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে টিকেট কিনেছিলেন তিনি।

দুবাইয়ের ছোট এক নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন পল। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো লটারিতে এই অর্থ পাওয়ায় আমি দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

১৯৯৯ সালে আমিরাতে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র‌্যাফেল ড্র শুরু হয়। এই লটারিতে ২৫১তম ভারতীয় হিসেবে ১০ লাখ মার্কিন ডলার বিজয়ী হয়েছেন পল জোসে

সুত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুবাইয়ে লটারিতে কপাল খুলল প্রবাসীর, জিতলেন ১২ কোটি

আপডেট সময় : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫