ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গিয়াস উদ্দীন কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ পীরগঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ দৌলতপুর সীমান্তে ভারতীয় ল্যাবোরেট সিরাপ জব্দ খনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ঈদের শুভেচ্ছা ও দোয়া কামনা পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের বিশেষ আয়োজনে ‘খান বাড়ি বনাম চৌধুরী বাড়ি’, নতুন ১৮ শিল্পীর অভিষেক রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

সুবর্ণা হত্যা মামলার বিচার চাওয়ায় প্রযোজক রাশেদ অপহরণ, পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৪৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণা  আক্তার নামের ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার চাওয়ায় এবার চরম হুমকির মুখে পড়েছেন মামলার বাদী ও চলচ্চিত্র প্রযোজক মো. রাশেদুল ইসলাম রাশেদ। পূর্ব শত্রুতার জেরে সম্প্রতি তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণ করে মারধর করা হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৭০ লাখ টাকা।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করলেও এখনও প্রযোজক রাশেদ ও তার পরিবার রয়েছে চরম নিরাপত্তাহীনতায়। এ বিষয়ে রাশেদ বলেন, “আমি সুবর্ণার হত্যাকারীদের শাস্তি চাই। এটাই কি আমার অপরাধ? মামলা তুলে না নেওয়ায় আমাকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে।

শিক্ষার্থীদের মানববন্ধন: সুবর্ণা হত্যাকারীদের ফাঁসির দাবি

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুলাই) ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছে সুবর্ণার সহপাঠীরা। শিক্ষার্থীরা বলেন, “মাত্র ১১ বছর বয়সে সুবর্ণা ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এরপর তার চাচাকে অপহরণ করে মারধর করা হয়েছে। এখন আমরাও আতঙ্কে আছি। স্কুলে আসতেও ভয় লাগে। আমরা সুবর্ণার হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই।

প্রযোজক রাশেদের বক্তব্য

প্রযোজক রাশেদ বলেন, “২০১৮ সালে আমি ধর্ষণ ও হত্যা মামলাটি দায়ের করি। সেই মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছিল। গত শুক্রবার (২৭ জুন) পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের অফিস থেকে আমাকে জোর করে তুলে নেওয়া হয়। পরে তারা আমার পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মামলা তুলে নিতে হুমকি দেয়।

তিনি আরও জানান, অভিযুক্ত চক্রটি স্থানীয় কথিত যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। অপহরণের সময় রাসেলের সঙ্গে আরও ৮-১০ জন ছিল। তারা প্রযোজককে মারধর করে থানায় আওয়ামী লীগ কর্মী পরিচয়ে সোপর্দ করার চেষ্টা করে।

গ্রেপ্তার ও আইনি অগ্রগতি

রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মিয়া, শান্ত, রনি, শিপলু, সাব্বির ও আরেক রনিকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, “আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রযোজককে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ

প্রযোজক রাশেদ সালমান শাহর ভক্ত হিসেবে পরিচিত। তিনি জনপ্রিয় সিনেমা ‘নিশ্চুপ ভালোবাসা’ প্রযোজনা করেছেন এবং ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি শুটিং স্পট নির্মাণ করেন, যেখানে নিয়মিত নাটক ও সিনেমার শুটিং হয়। এই ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুবর্ণা হত্যা মামলার বিচার চাওয়ায় প্রযোজক রাশেদ অপহরণ, পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫