ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

কাল থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জুয়েলারি শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, সমিতির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গতকাল সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ঘোষিত কর্মসূচি ও রিপনুল হাসানের গ্রেপ্তারের বিষয়ে জানতে বাজুসের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের বেশির ভাগের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে বাজুসের একজন সদস্য বলেন, গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রিপনুল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। সেই মামলায় আজ সন্ধ্যায় তাঁকে নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রিপনুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদপদবিতে ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাল থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫