ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

শরীফুলের পাকিস্তান সিরিজ শেষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। গতকাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বিসিবি।

কাল নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন শরীফুল। এরপর আর মাঠে নামনেনি। ব্যাটিংও করতে পারেননি। শরীফুলের ওভারটি শেষ করতে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন শামীম হোসেন।

কাল শরীফুলের চোটের ধরন দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে আর খেলতে পারবেন না। ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও। পরে এমআরআই ও অন্যান্য পরীক্ষাতে মাংসপেশিতে গ্রেড ১ চোট ধরা পড়ে। তাই আগামীকাল সিরিজের শেষ ম্যাচে শরীফুল খেলতে পারবেন না।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘লাহোরে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরবর্তী পরীক্ষায় শরীফুলের ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান ধরা পড়েছে।

দেলোয়ার যোগ করেন, ‘এই চোটের কারণে শরীফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য দলে বিবেচিত হবেন না, যেন তিনি যথাযথভাবে সুস্থ হতে পারেন এবং বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন।’
তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ২–০ ব্যবধানে হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীফুলের পাকিস্তান সিরিজ শেষ

আপডেট সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫