ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

চৌগাছার শাহজাদপুর বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর  গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত শিহাব ওই গ্রামের কাতার প্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব। সোমবার দুপুরে একই গ্রামে পার্শ্ববর্তী মামা বাড়িতে খানা খওয়ার জন্য বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। খানার দাওয়াত শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগবিতন্ডা। এক পর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।

শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল,দূর থেকেই টের পেয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই তিনি আবারো কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহতের মামা শুকুর আলী বলেন, “ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’ দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই।”

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন  সজিব প্রাথমিক পরিক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। এ ঘটনায়  অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি  চলছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌগাছার শাহজাদপুর বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট সময় : ০৫:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫