ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

পলাতক আলিফকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সুপার (এসপি) এন.এম. সাজেদুর রহমানের নির্দেশে পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলাতলীতে একটি হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও ১৩ পুরুষকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক ও দেশের সংস্কৃতিবিরোধী কার্যকলাপ পরিচালনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় ১৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে পুলিশের উপস্তিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে গেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্রের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মোফাসসিল হোসেন আলিফ নামের এক নাচের কোরিওগ্রাফারের নামও পেয়েছে পুলিশ। জেলা পুলিশের একটি সূত্রের দাবি, ওই ব্যক্তি মিউজিক লাউঞ্জটিতে নারী সরবরাহ এবং তাদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের মূলহোতা। যার কিছু তথ্য-প্রমাণও পুলিশ হাতে পেয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলাতক আলিফকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬