বিরলে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৩:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে
বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলে ৪১ পিচ ইয়াবা ও ১৬ গ্রাম গাজাঁ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন ওকড়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে (০১) মোঃ আরিফুল ইসলাম (৩০)। আকয়ারগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত মনছুর আলীর ছেলে (০২) মোঃ আনোয়ারুল ইসলাম(৪১)। মাদক বিক্রয় কাজে সহায়তাকারি গগনপুর (মেম্বারপাড়া) গ্রামের মোঃ পানতুল্লাহ’র ছেলে (০৩) মোঃ মিজানুর রহমান।
বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছবুর আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, ০৪ জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানধীন ৪নং শহরগ্রাম ইউনিয়নের অর্ন্তগত ওকড়া গ্রামস্থ ওকড়া হতে গোয়ালপাড়া অভিমুখী জনৈক মোঃ রিয়াল এর লিচু বাগান সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত পাকা রাস্তার উপর হইতে ৪১ পিচ ইয়াবা এবং ১৬,গ্রাম গাজাঁসহ ০২ জনকে আটক করা হয়েছে। আটক ০২ জনসহ ০৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।














