ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা ঈদে নতুন দুই গান প্রকাশ করছেন জীবন ওয়াসিফ স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন তরুণ মডেল সুজন খন্দকার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-১

বিকেলে বের হলেন কারাগার থেকে, রাতে যাচ্ছিলেন ডাকাতি করতে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন যুবকের একজন ৪০, আরেকজন ১৬ ও অপর জন ১৪ মামলার আসামি। এর মধ্যে ১৬ ও ১৪ মামলার দুই আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন গতকাল মঙ্গলবার বিকেলে। জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা বের হন ডাকাতি করতে। তাঁদের সঙ্গে যোগ দেন মাসখানেক আগে জামিনে বের হওয়া ৪০ মামলার আসামি।

তবে ওই তিনজনের উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের তল্লাশিচৌকিতে ধরা পড়েন তাঁরা। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথাগুলো জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

পুলিশ জানায়, কোরবানির পশুর হাটে ডাকাতি-ছিনতাই করতে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে ওই তিন ব্যক্তিকে বহনকারী সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ৪০ মামলার আসামি ওই যুবক পুলিশের দিকে আগ্নেয়াস্ত্র তাক করেন। পরে পুলিশ সদস্যরা অটোরিকশাটিকে ঘেরাও করে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পালিয়ে যান অটোরিকশার চালকসহ দুজন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খায়রুল হাসান (৩০), কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাহুরূপা গ্রামের মোহাম্মদ রকিবুল হাসান ওরফে রিয়াদ (২৮) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের মো. সোহাগ মোল্লা (৩৫)। পুলিশ জানায়, খাইরুলের বিরুদ্ধে ৪০টি, রাকিবুলের বিরুদ্ধে ১৬টি ও সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। আজ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হওয়া অস্ত্র ও ডাকাতির চেষ্টার অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে নগরের টমছমব্রিজ এলাকায় থামতে সংকেত দেন। এ সময় অটোরিকশাতে যাত্রীবেশে থাকা খাইরুল পুলিশের উদ্দেশে অস্ত্র তাক করে। পরে পুলিশ সদস্যরা অটোরিকশাটিতে ঘেরাও করলে উপপরিদর্শক খাজু মিয়া আসামি খায়রুল হাসানকে জাপটে ধরেন। এ সময় উপস্থিত অন্যদের সহযোগিতায় রাকিবুল ও সোহাগকেও আটক করা হয়। এ সময় চালকসহ দুই যুবক পালিয়ে যান। তিনি জানান, রিয়াদ ও সোহাগ গতকাল মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে যাচ্ছিলেন তাঁরা।

খবর: প্রথম-আলো অনলাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিকেলে বের হলেন কারাগার থেকে, রাতে যাচ্ছিলেন ডাকাতি করতে

আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫