সংবাদ শিরোনাম ::
বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান দিপুর ঈদ শুভেচ্ছা
সোহেল রানা
- আপডেট সময় : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৫১১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাহিরে তথা ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মেহেদী হাসান দিপু।
শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান দিপু বলেন,ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।ঈদ সকলের জিবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি সমৃদ্ধিও ভ্রাতৃত্ব। ঈদ আমাদের জীবনের সব আনন্দ, প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদ-উল-আযহা উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন।
পবিত্র ঈদ-উল-আযহা এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় যশোরের ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন “ঈদ মোবারক”।


















