ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

দেয়ালচিত্রে হরিজনদের স্বপ্নযাত্রা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্গত সত্য আর মানবিকতার এক দীপ্ত উচ্চারণে বগুড়ায় এক ব্যতিক্রমী শিল্প-আয়োজন হয়ে উঠল সাহস, প্রতিবাদ আর সংহতির ক্যানভাস। ‘ঘ্রাণ থাকে গন্ধে, বর্ণে নয়’Ñ এই চিত্রশিল্পী আহসানা অঙ্গনার উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী দেয়ালচিত্র কর্মসূচিতে রঙে রঙে ফুটে উঠেছে হরিজনদের জীবনের গল্প, বঞ্চনার বাস্তবতা আর অন্তর্নিহিত শক্তির প্রতিচ্ছবি। দেয়ালচিত্রে নারীর অগ্রযাত্রার গল্প।

এই দেয়ালচিত্রের মাধ্যমে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বর যেন হয়ে ওঠে এক জীবন্ত গ্যালারি, যেখানে সমাজের প্রান্তিক মানুষদের গল্প উচ্চারিত হয় রঙে আর রেখায়। এই আয়োজন ২৫ জুন শুরু হয়ে শেষ হয় ৩০ জুন এক বিশেষ উšে§াচনী আয়োজনে। পাঁচজন চিত্রকর মিলে হরিজন সমাজের প্রতিকৃতি আঁকেন, যা বর্ণবাদ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো এক শিল্প-প্রতিবাদ। আয়োজক চিত্রশিল্পী আহসানা অঙ্গনা বলেনÑ ‘এটি কেবল একটি দেয়ালচিত্র নয়, এটি সাহসী নারীদের কণ্ঠস্বর, প্রতিবাদের ভাষা এবং পরিবর্তনের প্রতিচ্ছবি।

সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ‘ফিয়ারলেস অ্যাম্বাসেডরশিপ’ প্রকল্পে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে। সেখানে দক্ষিণ এশিয়ার ১৫ জন নারী শিল্পীর সঙ্গে নিজস্ব জীবনের গল্প, সংগ্রাম ও স্বপ্নের আলোকে স্ব-প্রতিকৃতি আঁকার মাধ্যমে শুরু হয় এক শিল্পযাত্রা। সেই অভিজ্ঞতা এবার বগুড়ায় এসে রূপ নেয় দেয়ালচিত্রে।
‘আমাদের গল্পের ছাপ’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীরা হরিজন সমাজের মানুষের সঙ্গে সময় কাটিয়ে, তাদের জীবনসংগ্রামের কথা শুনে, শিল্পের মধ্য দিয়ে তাদের সাহসিকতার গল্প ফুটিয়ে তোলেন। দেয়ালে আঁকা প্রতিটি রেখা যেন তাদের জীবনের প্রতিচ্ছবি—নিরবতা ভেঙে কথা বলা এক অনন্য প্রয়াস।

৩০ জুন সন্ধ্যায় আয়োজনের শেষ দিনে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচন করা হয় দেয়ালচিত্র। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ টি এম রেজাউল হক। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের ডিজিএম রাশেদুল ইসলাম, গবেষক ও লেখক নন্দিনী লুইজা, শ্রীলঙ্কার আলোকচিত্রশিল্পী মি. রুবিন, হরিজন ঐক্য পরিষদের নেতা নিরোধ রাম, বগুড়ার হরিজন নেতা দীপক, নয়নসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বগুড়ার স্থানীয় শিল্পীদের দল ‘অন্যরকম’ এর পরিবেশনায় এক ভিন্নধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়া হয়, যা আয়োজনকে করে তোলে আরও হৃদয়গ্রাহী।
আহসানা অঙ্গনা বলেন  ‘আমরা একসাথে হাঁটতে চাই আমাদের ভেতরের গল্পের পথে, যেখানে প্রতিটি পদক্ষেপ শান্তির, প্রতিটি ছাপ সহযাত্রার। দেয়ালচিত্র আমাদের মনে করিয়ে দেয়, সাহস কোনো নির্দিষ্ট শ্রেণির সম্পদ নয়, এটি মানবতার স্পন্দন।

শিল্প কখনও কেবল রঙতুলির খেলা নয়, হয়ে ওঠে এক গাঢ় প্রতিবাদের ভাষা। বগুড়ায় আয়োজিত পাঁচ দিনের দেয়ালচিত্র কর্মসূচিতে সেই কথাই নতুন করে মনে করিয়ে দিলেন তরুণ শিল্পী আহসানা অঙ্গনা।

দেয়ালজুড়ে ফুটে উঠেছে হরিজন সম্প্রদায়ের জীবনসংগ্রাম, যন্ত্রণা আর আত্মমর্যাদার গল্প। দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীর কথাগুলো যেন রঙের ভাষায় বলছে, ‘আমরাও মানুষ, আমাদেরও স্বপ্ন আছে।’ অঙ্গনার তুলিতে ফুটে ওঠা প্রতিটি চরিত্র বাস্তবতার দরজায় কড়া নাড়ে, প্রশ্ন তোলে সমাজের নিঃস্পৃহ নীরবতার প্রতি।

এই উদ্যোগ আমাদের ভাবায়, শিল্প কেবল সৌন্দর্য অন্বেষণের মাধ্যম নয়, বরং এটি পরিবর্তনের শক্তিশালী হাতিয়ারও হতে পারে। আহসানা অঙ্গনার এই ব্যতিক্রমী প্রচেষ্টা দেখিয়ে দিল, একটি তুলি, একটি দেয়াল, আর একটি সাহসী মন, এই তিনেই বদলে দেওয়া যায় গল্পের ধারা। নারীর স্বপ্ন ও অগ্রযাত্রার গল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেয়ালচিত্রে হরিজনদের স্বপ্নযাত্রা

আপডেট সময় : ০৭:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫