ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর।

রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি। এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সে জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করে জামিন পেয়েছেন। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। শুধু অপু বিশ্বাসই নন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের পাশাপাশি ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক।

ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান, নিপুণ আক্তারের নাম। আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর।
মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে।

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনয়শিল্পীরা অর্থ জোগানের কাজ করে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছোড়া গুলিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫