ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস

মা হারালেন প্রদর্শক সমিতির সেক্রেটারি উজ্জল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলের মাতা রেহানা বেগম (উষা)। আজ শনিবার ভোর ৫টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। পরে বাদ যোহর জানাযা শেষে তাকে দেলভোগ আটিপড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মো. মহিউদ্দিন পৃথক শোকবার্তায় আওলাদ হোসেন উজ্জলের মা রেহানা বেগমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে, আওলাদ হোসেন উজ্জলের মায়ের মৃত্যুর খবরে ছুটে আসেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটির সদস্য সাংবাদিক আহমেদ তেপান্তর। তারা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

রেহানা বেগম (উষা) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শ্রীনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুল আউয়ালের সহধর্মীনী। ছয় ছেলে ও দুই মেয়ের গর্ভধারিণী রেহানা বেগম মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা হারালেন প্রদর্শক সমিতির সেক্রেটারি উজ্জল

আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫