ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথমবারের মত একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী মেহজাবীন মেহা সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে শ্রোতাদের মুগ্ধ করেছেন। গত রবিবার ইম্পেরিয়াল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এছাড়া আরও অংশ নেন দলছুট ব্যান্ড, টেন অ্যান্ড হাফ মাইলস এবং মেলোডি মেকারস।
অভিজ্ঞতা জানাতে গিয়ে মেহা বলেন, বাপ্পা দার সঙ্গে এটি ছিল আমার প্রথম শো। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। দর্শকের ভালোবাসা আর প্রশংসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সুযোগ পেলে আবারও মিশিগানে যেতে চাই।
এর আগে একই মঞ্চে দেশের আরেক জনপ্রিয় তারকা জেমসের সঙ্গেও গান করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে স্বামী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।
১৯৯৯ সালের ২৭ এপ্রিল ঢাকার দক্ষিণখানে জন্ম নেওয়া মেহা ছোটবেলা থেকেই সংগীতচর্চা শুরু করেন পারিবারিকভাবে। তার মা ছিলেন সংগীতশিল্পী, আর স্বামীও গানের সঙ্গে যুক্ত—এই পারিবারিক পরিবেশই তাকে নিয়মিত সংগীতচর্চায় উৎসাহিত করে।
রুনা লায়লার গান তার সবচেয়ে প্রিয়। ভবিষ্যতে প্রখ্যাত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ-এর সঙ্গে একই মঞ্চে গান করার ইচ্ছা প্রকাশ করে মেহা বলেন, সবাই দোয়া করবেন—সংগীত দিয়েই মানুষের হৃদয় জয় করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবারের মত একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

আপডেট সময় : ০৬:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫