ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

ভালোবাসা, প্রত্যাখ্যান ও অপেক্ষার নাটক ‘অপেক্ষা’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম থেকে শহরে এসে নিজের অস্তিত্ব, বিশ্বাস আর সম্পর্কের ভিন্ন সমীকরণের মাঝে পড়ে মুনা। বড়লোক ছেলেদের প্রতি তার জন্মগত বিরাগ—তাদের ভণ্ডামি আর ব্যবহার করার প্রবণতা তাকে দূরে রেখে দেয় ভালোবাসা নামের সকল সম্পর্ক থেকে। এই অবস্থায় মুনার জীবনে আসে আদর—যে একের পর এক প্রত্যাখ্যান নিয়েও হাল ছাড়ে না। নানাভাবে প্রমাণ করতে থাকে নিজের সত্যিকারের অনুভূতি, এমনকি পরিবার ও আর্থিক সচ্ছলতা ত্যাগ করতেও পিছপা হয় না। অবশেষে মুনার মন নরম হয়, দেখা করার জন্য ডাকে সে। কিন্তু সেইদিন বিকেল গড়িয়ে রাত হলেও আদর আর পৌঁছায় না—এভাবেই অপেক্ষা থেকে শুরু হয় নতুন গল্পের দরজা।

নিকুল কুমার মণ্ডলের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রিয়ন্তি উর্বি, আশরাফুল আশীষ, সোনিয়া ইসলাম, আবু সাঈদ, চয়ন মন্ডল, বোরহান উদ্দিন খানসহ আরও কয়েকজন শিল্পী। গানের কথায় আছেন শাহিন রেজা রাসেল, সংগীতে এপি শুভ এবং ক্যামেরায় কাজ করেছেন রাজন রোম।
নাটকটি প্রকাশিত হবে ক্যাপটেইন’স ড্রামা ইউটিউব চ্যানেলে, আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবাসা, প্রত্যাখ্যান ও অপেক্ষার নাটক ‘অপেক্ষা’

আপডেট সময় : ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫