ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

এমএন মাল্টিমিডিয়া আয়োজিত দুইদিনের ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

হৃদয় খান
  • আপডেট সময় : ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা রেজেন্সি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুইদিনব্যাপী “এম.এন মাল্টিমিডিয়া প্রেজেন্টস’ ঢাকা রেজেন্সি বিয়ে বাড়ি উৎসব ২০২৫”। গত ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ব্রাইডাল ফেস্টিভ্যালের গোল্ড স্পন্সর ছিল নোরিক্স-1। অনুষ্ঠানে অংশ নেন ফ্যাশন জগতের তারকা, জনপ্রিয় ডিজাইনার, শিল্পী, জুয়েলারি ব্র্যান্ড এবং লাইফস্টাইল ব্র্যান্ড।
দুই দিনের এই উৎসব দর্শকদের উপহার দিয়েছে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। ছিল আকর্ষণীয় ফ্যাশন শো, কিডস ফ্যাশন শো এবং লাইভ মিউজিক শো। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাবরিনা সাবা ও রোমিও ব্রাদার্স। পুরো আয়োজন পরিচালনা করেন শো ডিরেক্টর কাজী নাজমুল হাসান, চেয়ারম্যান, এমএন মাল্টিমিডিয়া।
ইভেন্টের ম্যাচমেকিং পার্টনার ছিল ম্যারেজ সলিউশন বিডি। স্টল পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিশ্বরঙ, রাথাজ, আরশ, স্পৃহা,প্রাদা আল উদ, আন অ্যানসেম্বল, জারা, লাম হা কর্পোরেশন এবং ভেলোরা, যাদের প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর (এস এম সি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিস্টার মাহমুদ এবং সাংবাদিক রাজু আলিম।
ব্রাইডাল উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা বুবলি, পাশাপাশি উপস্থিত ছিলেন বারিসা হক, বুশরা কবির ও ইসাইয়া তাসিন, যাদের উপস্থিতি ইভেন্টস্থলকে আরও প্রাণবন্ত করে তোলে।
দুইদিনব্যাপী এই আয়োজনে ডিজাইনারদের নতুন কালেকশন, ট্রেন্ডি ব্রাইডাল লুক এবং বিভিন্ন ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ফ্যাশন, বিয়ে এবং বিনোদনের সমন্বয়ে এই উৎসবটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ ব্রাইডাল অভিজ্ঞতা।
সফলভাবে আয়োজিত এই উৎসবের মাধ্যমে এমএন মাল্টিমিডিয়া আবারও বড় পরিসরের ইভেন্ট আয়োজনের দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাদারিত্বের দৃঢ় পরিচয় তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমএন মাল্টিমিডিয়া আয়োজিত দুইদিনের ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫