ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

আইনের ছাত্রী থেকে শোবিজের পরিচিত মুখ রোজা খান

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা জেলার বাগেরহাটে জন্ম রোজা খানের। পড়াশোনার শুরু মিরপুর গার্লস আইডিয়াল স্কুলে। এরপর শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। পড়াশোনা এলএলবি হলেও তাঁর পথচলা গড়িয়েছে ভিন্ন এক জগতে—শোবিজের ব্র্যান্ড প্রমোশন অঙ্গনে।

শোবিজে অভিনয়, মডেলিং কিংবা উপস্থাপনা—পেশার অভাব নেই। তবু ব্র্যান্ড প্রমোশনকে কেন পেশা হিসেবে বেছে নিলেন এমন প্রশ্নে রোজা খান বলেন, এই পেশায় আসার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বলা যায়, একেবারেই হুট করে আসা। তবে ছোটবেলা থেকেই টেলিভিশনের নাটক ও সিনেমা দেখার সময় ক্যামেরার প্রতি একটা আলাদা টান অনুভব করতেন তিনি। সেই ভালো লাগা আর আগ্রহই ধীরে ধীরে তাঁকে নিয়ে এসেছে এই জগতে।
প্রায় আট বছর আগে পেশাগত যাত্রার শুরু। বড় বোন অর্থাৎ কাজিনের নিজস্ব একটি ব্র্যান্ডের প্রমোশনের মাধ্যমে হাতে-কলমে কাজ শেখা। সেখান থেকেই ধাপে ধাপে পরিচিতি ও অভিজ্ঞতা বাড়তে থাকে। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তোলেন একজন পেশাদার ব্র্যান্ড প্রমোটার হিসেবে।
দীর্ঘ এই সময়ে রোজা খান কাজ করেছেন দেশের পাঁচ শতাধিক নামী-দামী ব্র্যান্ডের সঙ্গে। তালিকায় রয়েছে সানবিস বাই তনী, নিকাহ বাই কিবরিয়া রাতুলসহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড। নিয়মিত কাজ, পেশাদার আচরণ এবং ক্যামেরার সামনে স্বাভাবিক উপস্থিতিই তাঁকে আলাদা করেছে অন্যদের থেকে।
নতুন যারা এই পেশায় আসতে চান, তাদের উদ্দেশে রোজা খানের পরামর্শ স্পষ্ট। তাঁর ভাষায়, ব্র্যান্ড প্রমোশন একটি ভালো ও সম্ভাবনাময় পেশা। তবে এখানে ধৈর্য থাকতে হবে এবং কাজের প্রতি ভালোবাসা জরুরি। শুধু সামনে দাঁড়ানোই নয়, কাজটা আগে ভালোভাবে শিখতে হবে। নিজেকে তৈরি করলেই এই পেশায় এগিয়ে যাওয়া সম্ভব।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে বাংলাদেশি নাটক দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। গল্প, নির্মাণ ও অভিনয়ের দিক থেকে নাটক অনেক এগিয়েছে। সুযোগ পেলে ভবিষ্যতে নাটকে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে অভিনয়ের স্বপ্ন—সব মিলিয়ে রোজা খান এগিয়ে যেতে চান আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার শক্তি নিয়েই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনের ছাত্রী থেকে শোবিজের পরিচিত মুখ রোজা খান

আপডেট সময় : ০৭:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬