ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম

জন্মদিনে ‘বউ সাজ’, অভিনয়ে সচেতন হ্যাপি মম

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিস এভারগ্রীন বাংলাদেশ ২০২৩-এর বিজয়ী হ্যাপি আক্তার মমতাজ—শোবিজ অঙ্গনে যিনি হ্যাপি মম নামেই বেশি পরিচিত—নিজের কাজ, ব্যক্তিত্ব ও পরিমিত সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে দর্শকদের আস্থা অর্জন করছেন। গত ১১ ডিসেম্বর ছিলো এই উদীয়মান অভিনেত্রীর জন্মদিন। ব্যস্ততার মাঝেও এবারের জন্মদিন তিনি উদযাপন করেছেন একান্তভাবে নিজের পরিবারের সঙ্গে।
জন্মদিনের সাজেও ছিল ভিন্নতা। এদিন হ্যাপি মম গায়ে হলুদের থিমে নিজেকে সাজিয়েছিলেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে হাসিমুখে হ্যাপি মম বলেন, বউ সাজতে ভালো লাগে। তার এই সরল ও প্রাণবন্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ পেরিয়ে অভিনয়ে তার যাত্রা বেশ আত্মবিশ্বাসী। অল্প সময়েই টেলিভিশন নাটকে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন হ্যাপি মম। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেলিব্রিটি জ্যাকি’, যেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া জাহিদ হাসানের সঙ্গে অভিনীত ‘প্রেম দরদী ভাই আমার’ নাটকটিও আলোচনায় এসেছে। নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন মিউজিক ভিডিও ‘প্রেমের ঝটকা’-তে। বর্তমানে তার অভিনীত নতুন নাটক ‘ভেজাইল্যা বিয়ে’ ও “বকুলের প্রেমে” প্রচারের অপেক্ষায় রয়েছে।
তবে অভিনয়ের ক্ষেত্রে তিনি দ্রুততার চেয়ে প্রস্তুতি ও পরিপক্বতাকে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি বড় পর্দার দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছেন হ্যাপি মম। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমা মানে বড় ক্যানভাস। এখনো নিজেকে সিনেমার জন্য প্রস্তুত মনে করি না।

পরিবার, কাজ ও নিজের প্রস্তুতির মধ্যে সুন্দর ভারসাম্য রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এই মানসিকতাই হ্যাপি মমকে আলাদা করে তুলছে। অভিনয়ে এই সচেতন পথচলা তাকে ভবিষ্যতে আরও দৃঢ় ও পরিণত অবস্থানে পৌঁছে দেবে—এমনটাই প্রত্যাশা দর্শক-শুভানুধ্যায়ীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জন্মদিনে ‘বউ সাজ’, অভিনয়ে সচেতন হ্যাপি মম

আপডেট সময় : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫