ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল নওরিন ​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’

মায়ের স্বপ্ন পূরণে শোবিজে ফারহানা জাহান

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শৈশব থেকেই নাচের ছন্দে যার পথচলা শুরু, সেই রঙিন স্বপ্নের হাত ধরেই শোবিজে পা রাখেন সময়ের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী ফারহানা জাহান। ২০২৩ সালে নির্মাতা আতিফ আসলাম বাবলু পরিচালিত নাটক ‘সুইচ’-এর মাধ্যমে অভিনয়ে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। প্রথম কাজেই সাবলীল অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি, যা তার ক্যারিয়ারের পথচলাকে আরও মসৃণ করে তোলে।

অল্প সময়ের মধ্যেই ফারহানা জাহান নিজের কাজের ঝুলিকে করেছেন সমৃদ্ধ। এখন পর্যন্ত তিনি ৩০টিরও বেশি নাটক, ৪০টি মিউজিক ভিডিও, দুটি বিজ্ঞাপনচিত্রে এবং একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে এবং অভিনয়ে নতুন কিছু শেখার উদ্দেশ্যে প্রায় ছয় মাসের বিরতি নেন তিনি।

বিরতি শেষে নতুন উদ্যমে আবারও কাজে ফিরছেন ফারহানা জাহান। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং কাজ। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,
“আমি নিজেকে মিডিয়ায় একটি ভালো ও শক্ত অবস্থানে দেখতে চাই। কাজের মাধ্যমেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার মূল লক্ষ্য।

উল্লেখ্য, মিডিয়াতে কাজ করার স্বপ্নটি মূলত ফারহানার নিজের নয়—এটি ছিল তার মায়ের স্বপ্ন। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই শোবিজে আসা, আর সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের সর্বোচ্চটুকু দেওয়াই এখন ফারহানা জাহানের একমাত্র লক্ষ্য।
মেধা, পরিশ্রম ও দৃঢ় প্রত্যয়ের সমন্বয়ে ফারহানা জাহানের এই প্রত্যাবর্তন ঢাকাই শোবিজে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের স্বপ্ন পূরণে শোবিজে ফারহানা জাহান

আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫