ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফতাবনগর সোসাইটিতে আর্থিক অনিয়ম ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল নিয়ে কর্মশালায় তপু খান ১৮৫ দেশ জয়: লাল-সবুজের পতাকা হাতে নতুন ইতিহাস গড়লেন নাজমুন নাহার অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল নওরিন ​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প

নতুন তারকা খোঁজার মঞ্চে সফল আরেকটি আসর ‘গ্ল্যামার লুকস’ সিজন–৫

হৃদয় খান
  • আপডেট সময় : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আয়োজন করা এই মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে, নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কতটা শক্ত অবস্থানে রয়েছে।

গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর আইসিসিএল ভেনুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানটির সঙ্গে ছিল এশিয়ান টেলিভিশন।
অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।
এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাসকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি।
গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন তারকা খোঁজার মঞ্চে সফল আরেকটি আসর ‘গ্ল্যামার লুকস’ সিজন–৫

আপডেট সময় : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬