ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফতাবনগর সোসাইটিতে আর্থিক অনিয়ম ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল নিয়ে কর্মশালায় তপু খান ১৮৫ দেশ জয়: লাল-সবুজের পতাকা হাতে নতুন ইতিহাস গড়লেন নাজমুন নাহার অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল নওরিন ​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প

যশোরে বিজিবি’র অভিযানে ৫পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ভারতে পাচারের উদ্দ্যেশ্য আনা ৫৮২গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রউফ শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত-আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির একটি বিশেষ টহলদল যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আটক আসামির প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আরও ২ পিস মোবাইল এবং নগদ ১০,৬৯০/- টাকাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।আটককৃত স্বর্ণের মূল্য ১,৩০,২৫,১৬০/- টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ২১,৫০০/- টাকা এবং নগদ ১০,৬৯০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,৩০,৫৭,৩৫০/- (এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে বিজিবি’র অভিযানে ৫পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬