ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়

​রাজশাহীতে হোটেল মালিককে হুমকি ও অপপ্রচারের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের জেরে পাশের একটি আবাসিক হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত হোটেলের পাওনা টাকা দাবি করায় মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিরোইল কাঁচাবাজার এলাকার বাসিন্দা মো. এনাজুল হক মহানগরীর শুভ পেট্রোল পাম্পের পাশে ‘হোটেল হক’স ইন’ (Hotel Haq’Sinn) নামক একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। গত ১৩ মে ২০২৬ তারিখে হোটেলের পাশে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড’ ২১ তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু করে। নির্মাণ চলাকালীন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এনাজুল হকের হোটেলের ব্যাপক ক্ষতি হয়।

​ভুক্তভোগী জানান, গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর অভিযোগ করা হলে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের সঙ্গে একটি সমঝোতা হয়। সেখানে হোটেল সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১০ লাখ ৮৩ হাজার টাকা দিতে গড়িমসি শুরু করে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাওনা টাকা চাওয়ার জেরে গত ১৩ মে অভিযুক্ত তুহিন (৪৫) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান (৪৪) এনাজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী এনাজুল হক অমির দাবি, জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের তুহিন ঘটনাটি ভিন্নখাতে নিতে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। প্রথমে চাঁদা দাবির অভিযোগ এবং পরবর্তীতে অপহরণের ‘নাটক’ সাজিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অমি বলেন, “ক্ষতিপূরণের পাওনা টাকা যাতে না দিতে হয়, সেজন্যই এসব মিথ্যাচার করা হচ্ছে।”

​এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তুহিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

​রাজশাহীতে হোটেল মালিককে হুমকি ও অপপ্রচারের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৬:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬