ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’

হৃদয় খান
  • আপডেট সময় : ০৯:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশের সামাজিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং টাকা ঘিরে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ। ১ আগস্ট (শনিবার) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক। জুলাই আন্দোলনের পর দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে তৎকালীন সরকারঘনিষ্ঠদের কালোটাকার বিস্তার এবং সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রামের গল্প। কমেডি, সাসপেন্স ও থ্রিলারের সংমিশ্রণে নির্মিত সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন নির্মাতা।
সিনেমাটিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন উজ্জল কবির হিমু। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে সায়রা আক্তার জাহানকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, সাইফ খানসহ আরও অনেকে।
নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এই সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে একত্র হয়। সেই যাত্রার গল্পই আমরা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, ‘বিশ্বাস করেন ভাই’ দর্শকদের জন্য নতুন ধরনের একটি অভিজ্ঞতা হয়ে উঠবে।
নির্মাতার প্রত্যাশা, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে প্রবাসী বাঙালি দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সমকালীন গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণের নতুন ধারা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
নিউইয়র্কে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘বিশ্বাস করেন ভাই’ মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’

আপডেট সময় : ০৯:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬