ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

ইউরোপের জন্য বিজ্ঞাপন নির্মাণ করবেন ইকবাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ফ্রান্সের প্রবাসী ব্যবসায়ী শাহ আলমের ‘শাহ’ ব্যান্ডের বাসমতি চালের দুটি বিজ্ঞাপন নির্মাণ করবেন তিনি।

জানা গেছে, খুব শিগগিরই বিজ্ঞাপন দুটি নির্মাণ কাজ শুরু হবে। বর্তমানে চলছে লোকেশন দেখার কাজ। দুই বিজ্ঞাপনে চলচ্চিত্রের দুই পরিচিত নায়িকাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

এই নির্মাতা বলেন, ‘দেশের বাইরে ইউরোপে আমার নির্মিত বিজ্ঞাপন দুটি প্রচার হবে। আমাদের বাংলাদেশের একজন ব্যবসায়ী শাহ আলম ভাই সম্মানের সঙ্গে ফ্রান্সে ব্যবসা করছেন। ইউরোপে তার কোম্পানির পণ্য সুনামের সঙ্গে চলছে। এটা আমাদের জন্য গর্বের। বিজ্ঞাপন দুটিতে দর্শকরা ভিন্নতা পাবে।’

‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনার পর ইকবাল নাম লেখান পরিচালনায়। এরই মধ্যে ‘কিলহিম’ ও ‘ডেডবডি’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। নির্মাণাধীন রয়েছে ‘রিভেঞ্জ’ নামের সিনেমাটি। শিগগিরই নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন মো. ইকবাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউরোপের জন্য বিজ্ঞাপন নির্মাণ করবেন ইকবাল

আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫