ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে দেশি পিস্তল-গুলি উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধান্যখোলা বিওপির অধীনস্থ জেলেপাড়া এলাকা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১১৪০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে দায়িত্বে থাকা হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্তের মেইন পিলার ২৫/১-এস থেকে আনুমানিক ২১ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে ধানক্ষেতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে দেশি পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫