ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

প্রিয়জনের মঞ্চে শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের উচ্ছ্বাস

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয়জনের মঞ্চে শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের উচ্ছ্বাস
অনুষ্ঠিত হলো ‘প্রিয়জন ফ্যামিলি ডে ২০২৫’ ও ‘প্রিয়জন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান। পরিচালক, অভিনয়শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। সম্প্রতি এই আয়োজন করে নাট্যশিল্পীদের সংগঠন প্রিয়জন।

প্রিয়জন সম্মাননা পেয়েছেন— বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের প্রথম সভাপতি ফেরদৌসী মজুমদার, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, বিদায়ী সভাপতি আহসান হাবিব নাসিম, বিদায়ী সাধারণ সম্পাদক রওনক হাসান। পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত (২০২৫-২০২৮) পূর্ণ কমিটির বিজয়ীরা এবং ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসানকেও এই সম্মাননা দেওয়া হয়।

প্রিয়জনের সভাপতি অপু আহমেদ বলেন, “জিতবে ২১, হারবে না কেউ’— অভিনয় শিল্পী সংঘের এই স্লোগান সামনে রেখে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের একই মঞ্চে আনার চেষ্টা করেছি। আমরা চাই, সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে।”

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, সহ-সভাপতি ইকবাল বাবু, নির্বাচনে পদপ্রার্থী ছিলেন আশরাফ টুলু ও হিমে হাফিজ। তাছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মিঠু, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন, দপ্তর সম্পাদক তানভীর মাসুদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আর এ রাহুল, আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার এবং কার্যকরী সদস্যবৃন্দ— জুলফিকার চঞ্চল, সৈয়দ শিপুল, ইমরান হাসো, রেজাউল রাজু, রাফা নাঈম ও ড. হীরা।

অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. রেজাউল ইসলাম, প্রিয়জন ফ্যামিলি ডের টাইটেল স্পন্সর ও পারফেক্ট ইলেকট্রনিক্সের কর্ণধার গোলাম শাহরিয়ার কবিরসহ স্পন্সর প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট, পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে রুম হিটার কাম কুলার এবং প্রিয়জনের পক্ষ থেকে স্মারক মগ উপহার হিসেবে দেয়া হয়।

ক্রিকেট ম্যাচের আয়োজনের মাধ্যমে দিনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। চার দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় সাদমান সামীর-এর দল, রানার্স আপ হয় অপু আহমেদ-এর দল। বিজয়ী দলকে দেয়া হয় পারফেক্ট ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট উপাধি, পাশাপাশি পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সৌজন্য উপহারও প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রিয়জনের মঞ্চে শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের উচ্ছ্বাস

আপডেট সময় : ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫