ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

প্রকাশ্যে ‘শিরোনাম’ সিনেমার প্রথম পোস্টার, নতুন লুকে নিরব

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একঝাঁক নতুন সিনেমা। তারই ধারাবাহিকতায় অভিনেতা নিরব হোসেন ঘোষণা দিলেন তার নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’ এর মুক্তির কথা।

বুধবার (২২ মে) সকাল ১০:৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির কথা জানান এই চিত্রনায়ক।

চিত্রনায়ক নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিক বিশ্বাস।

নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। ‘দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে, বলেন নির্মাতা।

তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। শুধু বলেন, ‘এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে “শিরোনাম”।

নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক, যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই বড় পর্দায় দেখা যাবে ‘শিরোনাম’। এখন শুধু অপেক্ষা আরও চমক ও ট্রেলার প্রকাশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকাশ্যে ‘শিরোনাম’ সিনেমার প্রথম পোস্টার, নতুন লুকে নিরব

আপডেট সময় : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫