বেনাপোল ও চৌগাছা সীমান্তে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল আটক
- আপডেট সময় : ০৩:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তেরো লক্ষ দশ হাজার পঞ্চাশ টাকা মূল্যের মাদকদ্রব্য, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, এবং চকলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা
বৃহস্পতিবার (২২ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল,শাহজাদপুর ঘিবা,ধান্যখোলা, পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৩,১০,৬৫০/-(তেরো লক্ষ দশ হাজার পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।























