ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

হাসান জাহাঙ্গীরের ওয়েব সিরিজে মৌসুমী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ মানেই হাসান জাহাঙ্গীরের নাটকের ধামাকা। জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি ঈদে তিনি তৈরি করেন একাধিক নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তিনটি বিশেষ চমক। প্রথমটি হলো ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’  যা ২০২৩ সালে আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।

দ্বিতীয় চমক হিসেবে নিয়ে আসছেন আমেরিকার বাংলা কমিউনিটির পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ‘পিএস চাই সুন্দরী’ নামক টেলিছবিতে। যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।

আকাশ রহমান বলেন, মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।

তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে ‘অকর্মা’, ‘ডিসকাউন্ট’, ‘নায়িকার মা’, ‘অবলা’ ও ‘নকল হানিমুন’। এসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসান জাহাঙ্গীরের ওয়েব সিরিজে মৌসুমী

আপডেট সময় : ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫