ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর সীমান্তে ডায়মন্ড ও বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আটক পুলিশ সদস্যদের প্রাইভেট কারে ধাক্কা: মোটরসাইকেল আরোহীকে তুলে এনে মারধর, সংঘর্ষে আহত ১৫ বিরলে ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে সহকারী শিক্ষক ইকরামুল হক সাময়িক বরখাস্ত মোহনপুরে হত্যাকাণ্ড : আসামী গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন যশোর সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালানী মালামালসহ দুইজন আটক পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোর সীমান্তে অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র টহল তৎপরতা জোরদার বগুড়ায় বিএসটিআইয়ের ঝটিকা অভিযানে ফিলিং স্টেশনকে জরিমানা ও তেলের মজুদ যাচাই যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী

দীপিকা বনাম সন্দীপ, বলিউডের নতুন বিতর্কের নেপথ্যে কী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীপিকা পাড়ুকোন ও প্রভাস একসঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কাজ করেছিলেন। বলা হচ্ছিল যে দুজনে ‘অ্যানিমেল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিটে’-ও একসঙ্গে কাজ করবেন। কিন্তু একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ তাঁকে ছবি থেকে বাদ দিয়েছেন। সম্প্রতি বলিউডে আলোচিত দীপিকা বনাম সন্দীপের অঘোষিত যুদ্ধের নেপথ্যে কী?

বিতর্ক যা নিয়ে
‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার ফিরছিলেন তেলেগু সিনেমায়। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণি সুপারস্টার প্রভাস। ছবির নাম ‘স্পিরিট’। প্রথমে জানানো হয়েছিল, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত সপ্তাহে খবর রটে, দীপিকা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল, তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে, যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন।

দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। জানা গিয়েছিল, দীপিকা ছবির জন্য ২০ কোটি রুপি পেতেন। কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

যদিও দীপিকার ভক্তরা দাবি করছেন, তাঁর প্রতি অন্যায় করা হচ্ছে। এখন দীপিকার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে। এরপর পরিচালক সন্দীপের নতুন একটি প্রতিক্রিয়া আবারও বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ বনাম পাল্টা অভিযোগ
‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে একের পর খবরের জের ধরে তৈরি হয় বিতর্ক। তাঁর কথিত ‘অপেশাদার’ আচরণ নিয়ে নানা ধরনের খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। যদিও দীপিকা নিজে এ বিষয়ে কিছু বলেননি। তাঁর ঘনিষ্ঠ এক হিন্দুস্তান টাইমসকে জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘অতিরঞ্জিত’। দীপিকা কিছুদিন আগেই মা হয়েছে। তাঁর দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই। তিনি কন্যা দুয়ার জন্য সময় বের করার চেষ্টা করছিলেন, পাশাপাশি কাজের প্রতিশ্রুতিও রক্ষা করতে চেয়েছেন।

‘স্পিরিট’-এ তৃপ্তি
গত শনিবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রযোজনা সংস্থা টি-সিরিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, দীপিকার জায়গায় আসছেন তৃপ্তি দিমরি। এক্সে সন্দীপ লিখেছেন, ‘আমার ছবির নারী চরিত্র এখন নিশ্চিত।’ তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লেখেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।’ ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘অ্যানিমেল’-এর পর এটি হতে যাচ্ছে এই নির্মাতা ও অভিনেত্রী জুটির দ্বিতীয় কাজ।

তৃপ্তি দিমরি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘স্পিরিট’-এর কাহিনি ফাঁস ও পরিচালকের ক্ষোভ
দীপিকা-বিতর্কের মধ্যেই গত সোমবার ভারতীয় গণমাধ্যম পিংকভিলা একটি প্রতিবেদনে জানায়, ‘স্পিরিট’ থ্রিলার সিনেমা। যেখানে প্রভাসকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, নির্মাতার আগের সিনেমাগুলোর মতো এটিতেও বেশ কয়েকটি সাহসী দৃশ্য থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দীপিকা বনাম সন্দীপ, বলিউডের নতুন বিতর্কের নেপথ্যে কী

আপডেট সময় : ১০:২১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫