ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মুম্বাইয়ের ‘ওজি’ নামের নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক। তখনই অসুস্থ বোধ করতে থাকেন ইমরান; জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে।

রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গু আক্রান্ত অভিনেতা। তাই এই মুহূর্তে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে অভিনেতার। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এক সূত্র জানিয়েছে, ‘ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। এই ছবি সারা বিশ্বে মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে। এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, হিন্দি ছবি খুব একটা ঝুঁকি নিতে পারছে না। কোনও প্রযোজকই পরীক্ষামূলক কাজ করতে রাজি নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫