ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

হাতিয়া উপকূলে মেঘনায় ৩৯ যাত্রীসহ ট্রলারডুবি, একজনের মৃত্যু, আটজন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন। আর আটজন এখনো নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম নামের একজন পুলিশ সদস্যও রয়েছেন। আজ শনিবার বেলা আনুমানিক সোয়া দুইটার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিমবাজার ঘাটের কাছে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।
পুলিশ, ট্রলারের মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে ৩ জন পুলিশ সদস্য, ৪ জন আনসার সদস্য, ৬ জন রোহিঙ্গা রোগী এবং বেসরকারি উন্নয়ন সংস্থার চারজন কর্মীসহ সর্বমোট ৩৯ জন যাত্রী নিয়ে জাহাঙ্গীর মাঝি হাতিয়ার চানন্দী ইউনিয়নের করিমবাজার ঘাটের উদ্দেশে রওনা দেন।

হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ডুবে চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩১ জনকে জীবিত অবস্থায় অন্য একটি ট্রলারে তোলার পর তাঁদের মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আর বাকি আটজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ট্রলারের মাঝি জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্যও রয়েছেন।
ট্রলারের মালিক জামাল উদ্দিন গাজী প্রথম আলোকে বলেন, ট্রলারটি দিয়ে তাঁরা মূলত ভাসানচরে পণ্য পরিবহন করেন। মাঝেমধ্যে সেখান থেকে পণ্যবাহী ট্রলারে পুলিশ কিংবা প্রশাসনের কেউ আসতে চাইলে তাঁদের আনা হয়। আজ দুপুরে ট্রলারটি ভাসানচর থেকে করিমবাজার ঘাটে আসার পথে ঘাটের অল্প দূরে ঝড়ের কবলে উল্টে যায়। তিনি ঘটনাটি জানার পরপরই অন্য দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠিয়েছেন।
জামাল উদ্দিন গাজী আরও জানান, ঘটনার পরপরই নদীতে কাছাকাছি এলাকায় থাকা একাধিক মাছ ধরার ট্রলারের জেলেরা গিয়ে অনেককেই উদ্ধার করেছেন বলে শুনেছেন। তিনি এখনো ট্রলারের মাঝি জাহাঙ্গীরের খোঁজ পাননি।

হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্য, চারজন রোহিঙ্গাসহ সাতজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বাকিরা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

খবর ও ছবি: প্রথম-আলো অনলাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাতিয়া উপকূলে মেঘনায় ৩৯ যাত্রীসহ ট্রলারডুবি, একজনের মৃত্যু, আটজন নিখোঁজ

আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫