ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

‘আতরবিবিলেন’-এর নতুন গানে কণ্ঠে মুগ্ধতা আনলেন স্বর্ণা

হৃদয় খান
  • আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে চলচ্চিত্র “আতরবিবিলেন”–এর নতুন গান “মনেরও বাগানে”। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী সোনালী নওরীণ স্বর্ণা। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি।
স্বর্ণা জানান, গানটি তিনি অনেক আবেগ ও আন্তরিকতা দিয়ে গেয়েছেন। মুক্তির আগেই কাছের মানুষদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন, আর এখন দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়াও পাচ্ছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের গানটি বেশি বেশি শেয়ার করে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।
“মনেরও বাগানে” গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। কথা লিখেছেন আশিক মাহমুদ। ভিডিওতে অভিনয় করেছেন ফারজানা সুমি ও রাশেদ মামুন অপু। লোকজ আমেজ আর রোমান্টিক আবহে নির্মিত গানটি ইতিমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, সোনালী নওরীণ স্বর্ণা দীর্ঘদিন ধরেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। ২০০৯ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান। পরে ২০১৬ সালে বিজয় টেলিভিশনের “গানে গানে বিজয়” প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়ে আরও আলোচনায় আসেন।
কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি গীতিকার ও সুরকার হিসেবেও কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় ১২৯টি মৌলিক গান করেছেন এবং নিজের লেখা ও সুর করা গানের সংখ্যাও উল্লেখযোগ্য। এর আগে সিনেমা “রং রোড”–এর “আদরের আদর” টাইটেল ট্র্যাকেও কণ্ঠ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আতরবিবিলেন’-এর নতুন গানে কণ্ঠে মুগ্ধতা আনলেন স্বর্ণা

আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬