ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে উদ্যোক্তা তনিকে লিগ্যাল নোটিশ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা এবং অঙ্গভঙ্গির অভিযোগে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল কাদের (এ কে ফয়সাল)।

শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফয়সাল বলেন, তনি ফেসবুক লাইভে বারবার এমন ভাষা ব্যবহার করেছেন যা সমাজ, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তিনি নারীদের প্রতি অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন এবং কখনো কখনো কাপড় খুলে মারধরের মতো হুমকিও উচ্চারণ করেছেন—যা সরাসরি সামাজিক শিষ্টাচারের অবমাননা।

আইনি নোটিশে রোবাইয়াত ফাতেমা তনিকে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি ও প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট সব ভিডিও অবিলম্বে মুছে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, যদি তিনি এ নির্দেশনা উপেক্ষা করে পুনরায় অনুরূপ কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৩ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত তার শোরুম ‘সানভি’স বাই তনি’তে অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে উদ্যোক্তা তনিকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০১:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫