ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

শাকিব খানের নাম ভাঙিয়ে সবুজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান গত কয়েক বছরে অভিনয় দিয়ে ধরাছোঁয়ার বাহিরে চলে গেছেন। সর্বশেষ গত ঈদে সিনাম হলে ‘বরবাদ’ করেছিলেন। আসন্ন কোরবানি ঈদে ‘তাণ্ডব’ চালাবেন। অনেকের কাছে তিনি স্বপ্নের নায়ক। ভক্তদের মধ্যে অভিনেতাকে ঘিরে কৌতূহলের অন্ত নেই। তবে অভিনেতার প্রতি ভালোবাসাকে পুজি করে প্রতারণার ফাঁদ পেতেছেন শাকিব খানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট সবুজ। খান বংশে জন্ম না হলেও নিজের নামের সঙ্গে সবুজ লাগিয়েছেন খান!

জানা গেছে, শাকিব খানের খোঁজ জানতে ফোন বা মেসেজে যোগাযোগ করলে মেকআপ আর্টিস্ট সবুজ অভিনেতাদের ভক্তদের কাছে অর্থ দাবি করেন। এছাড়াও নায়কের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে শাকিবিয়ানদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অর্থ লেনদেন শেষে ফেসবুক আইডি ও নাম্বার ব্লক করে দেন সবুজ।

শুধু তাই নয়, কোনো সিনেমায় সবুজকে মেকআপ আর্টিস্ট হিসেবে কাস্ট না করলে সেই সিনেমার বিরুদ্ধে গ্রুপিং করে অপপ্রচার চালান বলে অভিযোগ রয়েছে। অভিযোগ এখানেই শেষ নয়। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীর কাছ থেকে টাকা নিয়ে শাকিবের ব্যক্তিগত তথ্য শেয়ার করেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়াও সিনেমার শুটিং সেট থেকে ভিডিও ক্লিপ প্রকাশ করে সামাজিক মাধ্যম থেকে বিপুল অর্থ উপার্জন করেন। সিনেমা হলে মুক্তির আগে শুটিংয়ের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়েন সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান। তবে অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সবুজের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দেশের বাইরে অবস্থান করায় এই অভিযোগের ব্যাপারে শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সবুজের বিরুদ্ধে উঠা অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব খানের নাম ভাঙিয়ে সবুজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫