ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা তানহা মৌমাছি

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। যিনি ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করে ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা তানহা মৌমাছি

আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫