ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

আইনি ব্যবস্থা নিবেন ইকবাল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বই বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। তার কথা মানেই নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। ইকবালের বক্তব্য নিয়ে হয় আলোচনা।

এবারের ঈদে ইকবাল পরিচালিত বা প্রযোজিত কোনো সিনেমা মুক্তি না পেলেও প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে করেছেন কড়া সমালোচনা।

চিত্রতারকা শাকিব খানের ‘তাণ্ডব’ দেখে ইকবালের সিনেমা মনে হয়নি বলে মন্তব্য করেছেন। তিনি ঈদের সিনেমা হিসেবে এগিয়ে রেখেছেন শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’। তিনি আরও বলেছেন, সাবিলা নূরকে দেখে তার নায়িকাই মনে হয়নি।

এদিকে, ‘নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না’—ইকবালের ছবিসহ এমন একটি মন্তব্য নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। যা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই কথা বলছেন।

এমন মন্তব্য করেননি জানিয়ে ইকবাল বলেন, ‘আমার ফেক আইডি থেকে হয়তো কেউ এমন পোস্ট করেছে। আমি এমন মন্তব্য কোথাও করিনি। কারা আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার করছে আমি জানি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

যোগ করে এই প্রযোজক-পরিচালক বলেন, ‘আমি সব সময় শিল্পীদের সম্মান করি। আমার ‘ডেডবডি’ সিনেমায় কিন্তু নাটকের অভিনেতা শ্যামল মাওলা অভিনয় করেছেন। আরও কয়েকজন অভিনয়শিল্পী কাজ করেছেন। ওরকম মানসিকতার হলে শ্যামলসহ অন্যদের নিয়ে কাজ করতাম না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে।

শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ইকবাল। এছাড়া চলতি বছরই চালু হওয়ার কথা রয়েছে তার নির্মিতব্য সিনেপ্লেক্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনি ব্যবস্থা নিবেন ইকবাল

আপডেট সময় : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫