ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

ঈদে তিন নাটক দিয়ে আলোচনায় মাসরিকুল আলম

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানেই বাঙালির আনন্দ-উৎসব, আর সেই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ঈদের বিশেষ নাটক। প্রতিবারের মতো এবারও টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো ঈদ উপলক্ষে দর্শকদের জন্য সাজিয়েছে নানা ধরণের নাটক, টেলিফিল্ম ও সিরিজের পসরা। ঈদ উপলক্ষে প্রচারিত নাটকগুলোর মধ্যে কিছু কিছু ইতোমধ্যেই দর্শক ও আলোচকদের দৃষ্টি কেড়েছে।

সেই আলোচিত নাটকগুলোর তালিকায় উঠে এসেছে নির্মাতা মাসরিকুল আলম পরিচালিত তিনটি নাটক— ‘ঘ্রাণ’, ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ ও ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য এই তিনটি নাটকই দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকগুলোতে অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, নাজনীন নাহার নীহা প্রমূখ।

নির্মাতা মাসরিকুল আলম বলেন, ঈদে আমার তিনটি নাটকই আলাদা আলাদা ফ্লেভারের এবং তিনটাই প্রশংসিত হচ্ছে। ‘ঘ্রাণ’ দেখে সবার মায়ের জন‍্য একটু হলেও চোখের পানি এসেছে। ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ পাবলিক ইউনিভার্সিটির ৩টা ছোট গল্পের উপর নির্মিত। প্রতিটা গল্পই মানুষ কানেক্ট করেছে। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ দেখে সবাই বলছে হুমায়ন আহমেদ ফিল পাচ্ছে।

তিনি আরও বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তিনটি নাটকে তিন রকমের অনুভূতি তুলে ধরতে- ভালোবাসা, বন্ধুত্ব আর পারিবারিক আবেগ। দর্শকরা যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে যারা ঈদের আনন্দে আমার নাটকগুলোর সঙ্গী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে তিন নাটক দিয়ে আলোচনায় মাসরিকুল আলম

আপডেট সময় : ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫