ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল

জুতার সোলের ভেতর মিললো ৫পিস স্বর্ণেরবার,পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় (৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫পিস) স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আটক ময়নাল ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। বুধবার (২৫ জুন) ভোরের দিকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল
ঝুমঝুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ময়নাল নামে একজনকে আটক করা হয়। পরে তার তার জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায়  লুকানো ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭হাজার টাকা। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুতার সোলের ভেতর মিললো ৫পিস স্বর্ণেরবার,পাচারকারী আটক

আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫