ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল

যশোর সীমান্তে জুনে ৭কোটি ২৬ লক্ষ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় মালামাল জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বেনাপোল সীমান্তে গত জুন মাসে ১২জন আসামীসহ প্রায় ৭ কোটি ২৬ লক্ষ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গত জুন ২০২৫ মাসে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায়  মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয়  শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,২৫,৬৬,৬৮৪/-(সাত কোটি পঁচিশ  লক্ষ ছেষট্টি হাজার ছয়শত চুরাশি ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের প্রতিটি  ইঞ্চি নজরদারীতে রাখা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কোন ছাড় নেই। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে  বিভিন্ন  ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে জুনে ৭কোটি ২৬ লক্ষ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫