ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ভিন্ন পরিকল্পনায় চিকন আলী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন একটি কাজ। আর সেই কাজটিই তিনি করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে।

২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফেরা নয় শুধুই সামনের দিকে এগিয়ে চলা। ইতিমধ্যে তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণ করছেন এই অভিনেতা। এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন চিকন আলী। অভিনেতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নিয়মিত নির্মাণ করবেন।

এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজ কম। আমরা যারা এই আয়ের উপর নির্ভরশীল তাদের কাজ কম থাকায় বেশ বিপাকে পড়তে হয়। সেই ভাবনা থেকে ইউটিউবের জন্য নির্মাণের পরিকল্পনা করি। এখানে স্বাধীনভাবে অভিনয় করা যায়। কমেডি ঘরানার গল্পে দর্শকদের আগ্রহ বেশি থাকে। কারণ প্রতিটি দর্শকই গ্রামের মানুষ। তারা দিনশেষে গ্রামটাকে খুব পছন্দ করেন। বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়েই মেকিং করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিন্ন পরিকল্পনায় চিকন আলী

আপডেট সময় : ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫